Wednesday, May 21, 2025

সেরা একাদশে নেই ইয়ামাল-এমবাপে, আছেন ৪ পিএসজি তারকা

 ২১ মে ২০২৫, ১৩:৩৮


সেরা একাদশে নেই ইয়ামাল-এমবাপে, আছেন ৪ পিএসজি তারকা


বেশ একটা বড় রকমের চমকই ফুটবল ভক্তদের উপহার দিয়েছে নিউইয়র্ক টাইমসের বিখ্যাত ক্রীড়া বিভাগ ‘দ্য অ্যাথলেটিক’। মৌসুম শেষের আগে তারা প্রকাশ করেছে নিজেদের বর্ষসেরা একাদশ। আর সেটা রীতিমত ধাক্কাই দিয়েছে ফুটবলের ভক্তদের।

দ্য অ্যাথলেটিকোর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বর্ষসেরা একাদশে জায়গা হয়নি এই মৌসুমে দুর্দান্ত আলো ছড়ানো দুই তারকা লামিনে ইয়ামালের। স্প্যানিশ এই তরুণকে অনেকে বছর শেষে ব্যালন ডি’ অরের জন্য যোগ্য বিবেচনা করলেও তাকে চূড়ান্ত স্কোয়াডে রাখছে না দ্য অ্যাথলেটিক। একাদশে নেই মৌসুমে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে এগিয়ে যাওয়া কিলিয়ান এমবাপে বা ভিক্টর গিয়োকেরেসের নাম। 

রিয়ালের হয়ে এ মৌসুমে কোনো ট্রফি জেতা হয়নি এমবাপের। তবে ব্যক্তিগত অর্জনের খাতাটা ঠিকই সমৃদ্ধ করেছেন তিনি সুযোগ আছে তার। বর্তমানে চলতি মৌসুমে এমবাপের গোল ২৯টি। মাদ্রিদের শুভ্র জার্সিতে অভিষেক মৌসুমে এরচেয়ে বেশি গোল নেই আর কারোরই। 

লামিনে ইয়ামাল এবং কিলিয়ান এমবাপেকে ছাড়া গড়া আক্রমণভাগে আছেন রাফিনিয়া, ওসমান ডেম্বেলে এবং মোহাম্মদ সালাহ। রাফিনিয়াকে দ্য অ্যাথলেটিক বেছে নিয়েছে তাদের বর্ষসেরা ফুটবলার হিসেবে। মাঠের বামপ্রান্তে তার উপস্থিতি নিশ্চিত হয়ে যায় সেখানেই। ডানপ্রান্তে ইয়ামালের জায়গায় আছেন মিশরের তারকা মোহাম্মদ সালাহ। 

No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...