Wednesday, May 21, 2025

কুমিল্লাতে মোহামেডানের হারের পরই আবাহনীর বড় জয়

 ২১ মে ২০২৫, ২২:১৫


কুমিল্লাতে মোহামেডানের হারের পরই আবাহনীর বড় জয়


বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডানের হারের দিনে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী বড় জয় পেয়েছে। দু’টি ম্যাচই হয়েছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। গতকাল রহমতগঞ্জ-মোহামেডান ম্যাচ বৈরী আবহাওয়ায় সম্পন্ন হয়নি। সেই ম্যাচ আজ (বুধবার) ১টায় শুরু হয়। এরপর নির্ধারিত সময়ে একই ভেন্যুতে মুখোমুখি হয় ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। জেলা পর্যায়ের স্টেডিয়ামে একইদিন দুই ম্যাচ হওয়ার ঘটনা সাম্প্রতিক অতীতে নেই। আবাহনী ও মোহামেডান একই ভেন্যুতে একইদিনে ঢাকার বাইরে খেলার বিশেষ কীর্তিও গড়ল। 


No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...