প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১০:১৫ এএম
হাসপাতালের বাথরুমে নবজাতকের
লাশ
যশোরে ইবনে সিনা হাসপাতালের বাথরুমে পলিথিন মোড়ানো অবস্থায়
এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ
এ মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০১ নম্বর মহিলা স্যাম্পল কালেকশন রুমে একটি বাথরুম রয়েছে, যা নারী রোগীরা ব্যবহার করে থাকেন। রাতের শিফটে কর্মরত ক্লিনার আল আমিন হোসেন নিয়মিত পরিষ্কার করার সময় টয়লেটের একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
হাসপাতালের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক আসিফ নেওয়াজ বলেন, ‘খবর পাওয়ার পর তিনি ও অন্যান্য কর্মকর্তারা দ্রুত ১০১ নম্বর কক্ষে ছুটে যান এবং নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নেন। তখন কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।’
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, ‘হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদনের পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

No comments:
Post a Comment