প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১০:৫৮ এএম
সোনাইমুড়ীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে তালা
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আবুল বাশার জানান, দীর্ঘদিন ধরে তিনি আমিশাপাড়া বাজারে ফার্নিচার ও হার্ডওয়্যারের ব্যবসা করে আসছেন। চলতি রমজানের শুরুতে তাঁর দোকানের ভেতরে একটি অজ্ঞাতনামা ব্যক্তির লেখা চিঠি পান, যেখানে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ীদের অবহিত করেন।
এরপর ১৬ এপ্রিল রাতে তাঁর দোকানের তিনটি শাটারে তালা লাগিয়ে দেওয়া হয়। পরদিন সকালে বিষয়টি জানতে পেরে তিনি সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. কামাল ও তাঁর সহযোগীদের তালা দেওয়ার ঘটনা নিশ্চিত করে। জিজ্ঞাসাবাদে কামাল ঘটনাটি স্বীকার করলেও, তাঁর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে আবুল বাশার আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে কামাল তাঁকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

No comments:
Post a Comment