মঙ্গলবার জুন ২৪, ২০২৫ ০৮:৩২
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি: ট্রাম্পের ঘোষণা ও বাস্তবতা
গত ১৩ জুন ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর শুরু হয় যুদ্ধ। দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলার মধ্যেই গত রোববার ইরানের তিন পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এর প্রতিক্রিয়ায় গতকাল সোমবার রাতে কাতারের দোহায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
এরপরই যুদ্ধবিরতির কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার ভোরে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির কথা জানান।
বাংলাদেশ সময় ভোর ৪টায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুদ্ধবিরতি 'এখন থেকে প্রায় ৬ ঘণ্টার মধ্যে' কার্যকর হবে।
তিনি আরও একটি সময়সীমা উল্লেখ করেন—প্রথম ছয় ঘণ্টা বাংলাদেশ সময় সকাল ১০টায় শেষ হয়। এটি ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে 'ফাইনাল মিশন' শেষ করার সময়। ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েল ১২ ঘণ্টা পর যুদ্ধবিরতি অনুসরণ করবে।
No comments:
Post a Comment