Sunday, May 4, 2025

শিরোপার পথে আরেক ধাপ এগোল বার্সেলোনা

 ৪ মে ২০২৫, ০৮:১৬


শিরোপার পথে আরেক ধাপ এগোল

 বার্সেলোনা


প্রথম একাদশের বেশিরভাগ তারকাকে বেঞ্চে রেখে ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। এরপর একেবারে শুরুতেই গোল হজম। বিরতির আগে তারা আর রিয়াল ভায়াদোলিদের কোনো পরীক্ষাই নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে কয়েকটি বদলের পর ফিরে এলো ছন্দ। তাতেই দুই গোল করে জয় নিশ্চিত করল কাতালানরা। একইসঙ্গে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে লা লিগার শিরোপা জয়ের পথে আরেকধাপ এগিয়ে গেল।

গতকাল (শনিবার) ভায়াদোলিদের হোসে জোরিয়া স্টেডিয়ামে অতিথি হিসেবে নামে বার্সেলোনা। যেখানে চ্যাম্পিয়ন্স লিগে খেলা একাদশ থেকে কোচ হ্যান্সি ফ্লিক ৯টি পরিবর্তন আনেন। ভায়াদোলিদের ওপর চাপ সৃষ্টির আগেই মাত্র ষষ্ঠ মিনিটে ইভান সানচেজের গোলে পিছিয়ে পড়ে বার্সা। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে একটি করে গোল করে (২-১) শেষ হাসি এনে দেন রাফিনিয়া ও ফারমিন লোপেজ।

No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...