Thursday, May 29, 2025

বিমানবন্দরের টয়লেটে পানি না থাকায় ক্ষোভ অভিনেত্রীর

 ২৯ মে ২০২৫, ১৮:৪২


বিমানবন্দরের টয়লেটে পানি না থাকায় ক্ষোভ অভিনেত্রীর


করাচি বিমানবন্দরের টয়লেটে পানি না থাকার অভিযোগ তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হিনা বায়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তা পোস্ট করে জানিয়েছে যে, দেশটির জাতীয় দিবসে করাচি বিমান বন্দরের বাথরুম পানি নেই। 

যে ভিডিও বার্তা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। হিনা বায়াত অভিযোগ করে বলেন, ‘নামাজ পড়ার জন্য অথবা বাচ্চাদের জন্য বাথরুমে যাচ্ছেন অনেকেই কিন্তু সেখানে পানি নেই। আমাদের বিমানবন্দর, আমাদের প্রশাসনের এই অবস্থা কীভাবে হয়ে গেল? এই ভুলটা কেউ স্বীকারও করবে না।’

তার কথায়, ‘এই ভুলগুলো সংশোধন করা উচিত। এত নতুন প্রকল্প হচ্ছে, নতুন ট্রেনের কথা চলছে। কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দরে পানি নেই। সেটার দিকে কেউ নজরও দিচ্ছে না। সত্যিই দুর্ভাগ্যজনক।’

No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...