৩১ মে ২০২৫, ১৭:৫২
লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর
মৃত্যু
নিহতরা হলো—চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামের সাঈদুল খোকনের ছেলে ইয়াছিন আরাফাত (৪), একই এলাকার আব্দুল আসাদের ছেলে মো. আল-আমিন (৫) ও একই উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামের মো. সোহগের দেড় বছর বয়সী মেয়ে আলিফা আক্তার।
স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে উদ্ধার করে হাসপাতাল আনার পথে তারা মারা যায়। অপর নিহত আলিফা বাড়ির উঠানে খেলছিল। সবার অগোচরে সে পুকুরে পড়ে ডুবে যায়। পুকুর থেকে আলিফাকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তাদেরকে মৃত পেয়েছি। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

No comments:
Post a Comment