৬ মে ২০২৫, ২২:৫২
পদ্মার এক পাঙাশ ৪০ হাজার টাকায়
বিক্রি
মাছটি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে অবস্থিত শাহজাহান শেখের নিজস্ব মৎস্য আড়তে আনা হলে তা দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা। পদ্মায় এত বড় পাঙাশ ধরা পড়ায় এলাকায় বেশ চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
ক্রেতা সম্রাট শাহজাহান শেখ জানান, পদ্মার এমন বড় পাঙাশ বহুদিন পর পেলাম। মাছটি একদম টাটকা ছিল, তাই ভালো দাম দিয়ে কিনেছি। পরে ঢাকার এক ধনী ব্যবসায়ীর সঙ্গে মোবাইলে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১০০ টাকা লাভে মোট ৩৯ হাজার ৬০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ২ হাজার ২০০ টাকা লাভ হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখন প্রায়ই জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। জেলেরা মাছগুলো পেয়ে খুশি হচ্ছে। তারা সেগুলো ভালো দামে বিক্রি করছে।
মীর সামসুজ্জামান সৌরভ/আরএআর
বিজ্ঞাপন

No comments:
Post a Comment