Thursday, May 1, 2025

আইপিএলের শীর্ষে ওঠার দিনে একগাদা রেকর্ড মুম্বাইয়ের

 ২ মে ২০২৫, ১২:৩০


আইপিএলের শীর্ষে ওঠার দিনে একগাদা রেকর্ড মুম্বাইয়ের


প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চার হার, রীতিমতো চোখে শর্ষেফুল দেখছিল আইপিএলে যৌথভাবে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। সেই দলটাই কিনা এর পরের ছয় ম্যাচে টানা জিতেছে। বল-ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মুম্বাই ইতোমধ্যে আসন নিয়েছে পয়েন্ট টেবিলের চূড়ায়। ১০০ রানের বড় ব্যবধানে তারা রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল থেকেই ছিটকে দিয়েছে। একইসঙ্গে একগাদা রেকর্ড গড়েছে মুম্বাই।

জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল (বৃহস্পতিবার) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে হার্দিক পান্ডিয়ার দল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান (৩৮ বল) করেন ওপেনার রায়ান রিকেলটন। এ ছাড়া রোহিত শর্মা ৩৬ বলে ৫৩ এবং সমান ২৩ বলে ৪৭ রান করেন সূর্যকুমার যাদব ও পান্ডিয়া। লক্ষ্য তাড়ায় রাজস্থান মাত্র ১১৭ রানেই গুটিয়ে গেছে। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটা খেলেছেন জোফরা আর্চার। বিপরীতে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন বোল্ট ও কার্ন শর্মা।


No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...