Saturday, May 10, 2025

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা

 ১০ মে ২০২৫, ১৭:৫৯  


মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে

 ঢাকা


মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে রাজধানী ঢাকা। আর সারাদেশের মধ্যে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়।

শনিবার (১০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা ঢাকা পোস্টকে এ তথ্য জানান। 

তিনি বলেন, আজ ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের মধ্যে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪২ ডিগ্রি সেলসিয়াস। এই তথ্য সন্ধ্যা ৬টার দিকে আপডেট হতে পারে।

শুক্রবার (৯ মে) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।


No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...