Sunday, May 4, 2025

এক ডিফেন্ডারের জন্য রিয়াল-বার্সা-বায়ার্নের কাড়াকাড়ি

 ৫ মে ২০২৫, ১০:৪৫


এক ডিফেন্ডারের জন্য রিয়াল-বার্সা-বায়ার্নের কাড়াকাড়ি


মৌসুমের শেষ সময় ঘনিয়ে আসতেই শুরু হয়েছে দলবদলের নানা গুঞ্জন। জুন মাস থেকেই প্রায় দেড়মাসের জন্য চলবে ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল। সেই দলবদল নিয়ে এখন থেকেই বেশ সরগরম ফুটবল দুনিয়া। অন্তত জার্মান ডিফেন্ডার জোনাথন টাহকে নিয়ে ইউরোপের বড় তিন ক্লাবের দড়ি টানাটানি এখন থেকেই আলোচনার টেবিলে ঝড় তুলেছে।


জার্মান এই সেন্টারব্যাক বর্তমানে আছেন বায়ার লেভারকুসেনে। গেল মৌসুমে তাদের লিগ শিরোপা জয়ের ক্ষেত্রে বড় ভূমিকাই রেখেছিলেন এই সেন্টারব্যাক। চলতি মৌসুমে শেষ হবে তার চুক্তির মেয়াদ। টাহ নিজেই জানিয়েছেন, ক্যারিয়ারে এবার নতুন কোনো ক্লাবে যেতে চান তিনি। আর সেই নতুন ক্লাব হতে আগ্রহী তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ। 

ট্রান্সফার মার্কেট 

No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...