প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ এএম
সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে
বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেছেন তানজিম। ১০ ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলা এই ডানহাতি পেসারের প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ১৬ ম্যাচে ২৫ উইকেট।
সিরিজের প্রথম ম্যাচে সিলেটে বৃষ্টির দাপটে বিঘ্ন ঘটলেও, এই টেস্টে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। সকাল থেকেই ঝলমলে রোদ দেখা যাচ্ছে, এবং আগামী চার দিনেও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই।
সিলেটে তিন উইকেটে হেরে সিরিজে পিছিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। তাই ঘরের মাঠে সিরিজ সমতায় ফিরিয়ে আনতে মরিয়া সাকিব-মুশফিকরা।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেরা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, তাফাদজোয়া টিসিগা, নিকোলাস রয় ওয়েলচ ও শন উইলিয়ামস।

No comments:
Post a Comment