Wednesday, April 30, 2025

কে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডবের শুটিংয়ের দৃশ্য, থাকছে না গোপনীয়তা

 ৩০ এপ্রিল ২০২৫, ১৭:২৮


কে ঘুরে বেড়াচ্ছে তাণ্ডবের শুটিংয়ের দৃশ্য, থাকছে না গোপনীয়তা


গত বছর পরিচালক রায়হান রাফীর সঙ্গে প্রথমবারের মতো কাজ করেই প্রেক্ষাগৃহে ঝড় তোলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। দেশের পাশাপাশি বিদেশের প্রেক্ষাগৃহেও ব্যাপক সাড়া ফেলে শাকিব ও রাফীর ‘তুফান’। তাদের সেই ছবি নিয়ে যখন দর্শক উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই নির্মাতা ঘোষণা দেন, শাকিবকে নিয়ে আবারও বড় পর্দায় ফিরবেন তিনি। 

তার কিছুদিন পরই জানা গেল শাকিবকে নিয়ে রাফীর নতুন পরিকল্পনা। তবে দর্শকদের জল্পনা ছিল, নিশ্চয়ই  শাকিবকে নিয়ে ‘তুফান’ এর সিক্যুয়েল আনবেন রাফী। তবে এমন কিছু কি না, তা খোলাসা করেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন নতুন ছবির নাম; সেটি ‘তাণ্ডব’।

এরপর থেকেই বাড়তে থাকে দর্শকদের তুমূল আগ্রহ। সঙ্গে তাদের মাঝে জল্পনা বাড়ে, শাকিব-রাফী যেহেতু আবার এক হচ্ছেন, তাহলে নিশ্চয়ই তুফানের মতোই কিছু একটা ফের আসতে যাচ্ছে, তা আশা করাই যায়। অবশেষে আসন্ন কোরবানি ঈদেই সেই দর্শকদের প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে। মুক্তি পেতে যাচ্ছে শাকিবের ‘তাণ্ডব’। খবর পাওয়া যায়,  সম্প্রতিই ছবির শুটিং শুরু করেছেন শাকিব খান। শুটিংয়ের দৃশ্য ফাঁস হতেই শাকিবের নায়িকা হিসেবে দেখা গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে।তাণ্ডবের শুটিং শুরু এবং শাকিবের পাশে সাবিলাকে দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত ভক্ত-দর্শকেরা, তেমনই এই ফাঁস হওয়া এই দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে নানা সমালোচনা। 




No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...