Tuesday, April 29, 2025

দুপুর থেকে যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

 প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪০ এএম


দুপুর থেকে যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না আজ


ঢাকার কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর থেকে গ্যাস থাকবে না। আবার কিছু এলাকায় গ্যাসের চাপ থাকবে খুবই কম।

তিতাস গ্যাস জানায়, নতুন গ্যাস পাইপলাইন সংযোগের (টাই-ইন) কাজের কারণে এই পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত, মোট ৭ ঘণ্টা এই কাজ চলবে।


এই সময় মিরপুর-১৪ এলাকায় প্রিন্স বাজারের পাশে সড়কে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে শতাব্দী সিএনজি স্টেশন এবং এমবিএম গার্মেন্টসসহ আশপাশের এলাকায় গ্যাস থাকবে না।

এছাড়া গ্যাসের স্বল্পচাপ থাকবে ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও আশপাশের এলাকায়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই কাজের মাধ্যমে ভবিষ্যতে গ্যাস সরবরাহ আরও স্থিতিশীল করা যাবে। তবে সাময়িক এই অসুবিধার জন্য তারা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...