Saturday, April 19, 2025

কুমিল্লার নাঙ্গলকোটে শিকল দিয়ে হাত–পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ–নির্যাতন, মামলা, প্রধান আসামি

 

কুমিল্লার নাঙ্গলকোটে শিকল দিয়ে হাত–পা বেঁধে গৃহবধূকে ধর্ষণ–নির্যাতন, মামলা, প্রধান আসামি    



 স্বামী ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। বাড়িতে ৭০ বছর বয়সী অসুস্থ শাশুড়ি আর দুই বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছেন এক গৃহবধূ। ২২ বছর বয়সী ওই গৃহবধূকে শিকল দিয়ে হাত–পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে।

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নির্যাতনের শিকার ওই গৃহবধূর অভিযোগ, দেশি অস্ত্র নিয়ে তাঁর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তিন ব্যক্তি। পাশবিক নির্যাতন চালানোর পাশাপাশি ওই দুর্বৃত্তরা ঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়েছে। নির্যাতন ও লুট শেষে পালিয়ে যাওয়ার সময় তারা ঘরের জামাকাপড়ে আগুন ধরিয়ে দেয়।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নাঙ্গলকোট উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গৃহবধূ। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযোগটিকে মামলা হিসেবে রেকর্ড করেছে। মামলায় দুজনের নাম উল্লেখ করে একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রাতেই অভিযান চালিয়ে মূল হোতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার

No comments:

Post a Comment

সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা

  ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮ সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের রাতে কুবি ছাত্রীর হত্যা ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়...